মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন কণ্ঠশিল্পী জুবিন গর্গ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৬ পিএম


মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন কণ্ঠশিল্পী জুবিন গর্গ
জুবিন গর্গ। ছবি: সংগৃহীত

ফের ভারতীয় সংগীত অঙ্গনে শোকের ছায়া। স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। 

জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। উদ্বোধনী দিনের মঞ্চে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু পারফরম্যান্সের আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

jbn-grg

মৃত্যুর মাত্র এক দিন আগে জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে। 

উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র‍্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।

উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। 

পোস্টের শেষে তিনি লিখেছিলেন, সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স! 

সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা।

১৯৭২ সালের ১৮ নভেম্বর ভারতের মেঘালয়ের তুরায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জুবিন। তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ‘রাজপুত্র’ বলা হয়।  

d3b75559b80e19d27dce442da75bf584

জুবিন তামুলপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এবং বি. বরোয়াহ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে গায়ককে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ওকব্রুকে আসাম কনভেনশন কর্তৃক বর্ষসেরা অতিথি শিল্পী হিসেবে সম্মানিত করা হয়। ২০২৪ সালে তাকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট.) ডিগ্রি প্রদান করে।

আরও পড়ুন

দীর্ঘ সংগীত জীবনে টলিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে তিনি। বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্য়াংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission